banglahour

জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা: বাদীসহ ৩ জন আটক

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:০২ অপরাহ্ন

সাভার: জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় সাভারের আশুলিয়ার মামলার বাদী কুলসুম বেগমসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ বিষয়ে নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান চালিয়ে কুলসুম বেগমকে আটক করা হয়। তার সঙ্গে আরও দুই যুবক, রুহুল আমিন ও শফিকুলকে, আটক করা হয়েছে। বর্তমানে তারা আশুলিয়া থানায় রয়েছেন। কুলসুম বেগমের এই গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর কুলসুম বেগম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেন, তার স্বামী মো. আল আমিন মিয়া (৩৪) আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র-জনতার বিজয় মিছিল চলাকালে সরকারদলীয় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করা হয়। মামলাটি ৮ নভেম্বর আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয়।

তবে তদন্তের এক পর্যায়ে, গণমাধ্যমে ব্যাপক প্রচারের পর আইনশৃঙ্খলা বাহিনী সিলেটের দক্ষিণ সুরমা থানায় অভিযান চালিয়ে জীবিত আল আমিনকে উদ্ধার করে। এর ফলে মামলার মিথ্যা অভিযোগ ফাঁস হয়ে যায়।

পুলিশ জানায়, আটক তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিথ্যা মামলার অপব্যবহার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল