banglahour
ঝিনাইদহ

ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, কলেজ ভিপিসহ নিহত ৩

সারাদেশ |

(৩ বছর আগে) ৮ অক্টোবর ২০২২, শনিবার, ১০:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০৪ পূর্বাহ্ন

ঝিনাইদহ ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ছাত্রলীগের ৩ শিক্ষার্থী

ঝিনাইদহ: ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় ছাত্রলীগের এক গ্রুপের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে সরকারি ভেটেরিনারি কলেজের ভিপিসহ তিন ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।  
নিহতরা হলেন- ভেটেরিনারি কলেজের ভিপি সাইদুর রহমান মুরাদ (২৫), একই কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম (২৩) ও শমরেষ কুমার (২২)।
শুক্রবার (৭ অক্টোবর) রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ১৮ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধাওয়া খেয়ে নিহতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের পোল বোঝাই ট্রাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির তথ্য পেয়েছিলাম। এ সময় ভেটেরিনারি কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়। ওই তিনজন মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করলে প্রতিপক্ষ তাদের ধাওয়া করে। পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। তারা সবাই ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল