banglahour

ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট; জামায়াত আমির

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১১:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তরুণ যুব সমাজকে ষড়যন্ত্রকারী শত্রুদের ব্যাপারে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট।

রোববার(২৪ নভেম্বর) তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা বলেন। 

জামায়াত আমির বলেন, জুলাই ও আগস্ট বিপ্লবের নেতৃত্বদানকারী ছাত্র-তরুণ যুব সমাজের প্রতিনিধিদেরকে যারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চাইবে, তারা আগামীর বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিপক্ষ হিসেবে নিজেকে উপস্থাপন করবেন।

তিনি আরও বলেন, তরুণ যুব সমাজকে ষড়যন্ত্রকারী শত্রুদের ব্যাপারে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট। এদেশের মজলুম জনগণের সহায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল