banglahour

ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধেছে ডা. সাবরিনা

বিনোদন | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১১:২৩ পূর্বাহ্ন

অভিনয়ে এসেছেন আলোচিত-সমালোচিত ডা. সাবরিনা। সম্প্রতি ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে ‘অভিমানে তুমি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি।

যদিও এটাই তার প্রথম অভিনয় নয়। পনেরো বছর আগে জনপ্রিয় মডেল তারকা, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন সাবরিনা। এরপর পেশাগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় অভিনয়ে সময় দিতে পারেননি। অবশেষে আবারও দাঁড়ালেন ক্যামেরার সামনে। ‘অভিমানে তুমি’ নাটকটি পরিচালনা করেছেন এসকে শুভ। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। 

এ প্রসঙ্গে ডা. সাবিরনা বলেন, ‘আমি যে কোনো কাজই ভীষণ সিরিয়াসলি করি। অভিনয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। পরিচালক যেভাবে আমাকে চরিত্র বুঝিয়ে দিয়ে যেভাবে অভিনয় করতে বলেছেন আমি সেভাবেই করার শতভাগ চেষ্টা করেছি। কেমন করেছি তা অবশ্য নাটকটি প্রচারের পর দর্শকই ভালো বলতে পারবেন।

তিনি আরও বলেন, আমার সহশিল্পী শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই ভীষণ সহযোগিতা করেছেন। অভিনয় ভীষণ চ্যালেঞ্জিং একটি বিষয়। যেহেতু অভিনয়ের প্রতি অনেক আগে থেকেই একটা ভালোলাগা ছিল, তাই অনেক দেরিতে হলেও আবারও চ্যালেঞ্জিং এ জায়গাটা নতুন করে বুঝার চেষ্টা করছি।’

শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল