banglahour

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে কেএনএর গোলাগুলি, নিহত ৩

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ৩:২৬ অপরাহ্ন

বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলার গভীর পাহাড়ি জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর সংঘর্ষে বন্দুকযুদ্ধে কেএনএর তিন সদস্য নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, রুমা উপজেলার মুন্নমপাড়া পাহাড়ের নিকটবর্তী একটি জঙ্গলে কেএনএর গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালালে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়।

দীর্ঘক্ষণ চলা বন্দুকযুদ্ধ শেষে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। অভিযানে কেএনএর তিন সদস্য নিহত হন। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে সেনাবাহিনী এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে।

এই সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল