banglahour

ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে

বিশ্ব | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ৫:১০ অপরাহ্ন

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরাইল একটি যুদ্ধবিরতি চুক্তির দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। সংবাদ মাধ্যম অ্যাক্সিওস-এর সাংবাদিক বারাক রাভিদ রোববার তার এক্স হ্যান্ডেলে একজন সিনিয়র ইসরাইলি কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছেন।

তবে ইসরাইলের রাষ্ট্রীয় গণমাধ্যম কানের প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন এখনও চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। ইসরাইলি এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, চুক্তির বিষয়ে দুই পক্ষের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান এখনো হয়নি। বেশ কয়েকটি বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।

তেল আবিবের বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইল যুদ্ধবিরতির প্রস্তাবের মূল নীতিগুলো অনুমোদন করেছে। তবে এটি চূড়ান্ত করতে আরও সময় প্রয়োজন।

গত সপ্তাহে হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম জানান, যুদ্ধবিরতির জন্য আমেরিকান প্রস্তাব তারা পর্যালোচনা করেছে। তাদের প্রতিক্রিয়া লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির মাধ্যমে জমা দেওয়া হয়েছে।

এর আগে মার্কিন বিশেষ দূত আমোস হোচস্টেইন বৈরুত ও জেরুজালেম সফর করে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন। তিনি এটিকে একটি "শেষ সুযোগ" হিসেবে উল্লেখ করেন।

মার্কিন প্রস্তাব অনুযায়ী, ইসরাইল ও হিজবুল্লাহ প্রাথমিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতিতে যেতে পারে। এটি একটি স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।

যদিও আলোচনা চলমান থাকলেও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল