banglahour

শিবচরে ইসকনের অফিস গুটিয়ে নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ৮:২৭ অপরাহ্ন

মাদারীপুর জেলার শিবচর থেকে ইসকনের অফিস গুটিয়ে নিতে ২৪ ঘণ্টা সময় দিয়েছে স্থানীয় আলেম সমাজ ও সাধারণ মানুষ। বুধবার দুপুরে শিবচর পৌর এলাকার সোনালী মার্কেটে ইসকনের অফিসসহ দেশের সব ইসকনের অফিস ২৪ ঘণ্টার মধ্যে গুটিয়ে নিতে আলটিমেটাম দেন তারা।


জানা গেছে, দীর্ঘদিন ধরেই শিবচরের টিঅ্যান্ডটি রোড এলাকার সোনালী মার্কেটে অফিস নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে ইসকন। চট্টগ্রামে আইনজীবীকে হত্যার প্রতিবাদে মাদারীপুর জেলার শিবচরে ইসকনের অফিস গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আলেম সমাজ। এ সময় পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে ২৪ ঘণ্টা সময় দেন।

এরই মধ্যে ইসকনের সদস্যদের অফিস ত্যাগসহ সব কার্যক্রম বন্ধ করার দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে অফিস গুটিয়ে না নিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আলেম সমাজের লোকজন।


দেখা গেছে, টিঅ্যান্ডটি মোড় এলাকায় ইসকন অনুমোদিত শ্রী শ্রী রাধারমন নামহট্ট মন্দিরের একটি সাইনবোর্ডসহ অফিস রয়েছে। বুধবার দুপুরে আলেম সমাজ ও সাধারণ মানুষ সাইনবোর্ডটি খুলে ফেলেন।


এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ বলেন, আমরা জানতে পেরেছি শিবচরে ইসকনের অফিস আছে। এখানে তাদের সদস্যরা থাকেন। এখান থেকে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তারা। এর বিরোধিতা আমরা আগে থেকেও করে আসছি। আমরা শান্তিকামী মানুষ এখানে অবস্থান নিয়েছি। তবে পুলিশ প্রশাসন আমাদের কাছে ৩০ মিনিটের সময় চেয়েছেন। আমরা আশা করব নির্ধারিত সময়ের মধ্যেই ইসকনের অফিস বন্ধ করা এবং এই সন্ত্রাসী সংগঠনের সদস্যদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেবে।


শিবচর থানার ওসি মো. মোকতার হোসেন জানান, শিবচরে ইসকনের একটা অফিস আছে। আলেম সমাজের লোকজন এসেছিলেন। ইসকনের ৩ জন লোক ছিল। তাদের বাড়ি শরীয়তপুরে। তাদের চলে যেতে বললে তারা চলে গেছেন। অপ্রীতিকর কিছু ঘটেনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল