banglahour

যুবদল নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:৩৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে সেলিম মেহফুজ মিল্টন (৪৫) নামে যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


গ্রেপ্তার সেলিম মেহফুজ মিল্টন দর্শনা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট আশহাব আল রাফিদ।

তিনি জানান, মিল্টনের বিরুদ্ধে বিভিন্ন থানায় স্বর্ণ, মাদক চোরাকারবারি, অবৈধ অস্ত্র, অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। গত বুধবার (২৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দর্শনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী চুয়াডাঙ্গা ক্যাম্পের একটি টহল দল। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনেরর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


গ্রেপ্তার মিল্টনকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন সেনাবাহিনীর এ কর্মকর্তা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল