banglahour

৪৭তম বিসিএস: আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমালো পিএসসি

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২ ডিসেম্বর ২০২৪, সোমবার, ২:৪৯ অপরাহ্ন

ঢাকা: ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি এবং মৌখিক পরীক্ষার নম্বর কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (১ ডিসেম্বর) পিএসসি সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। একইসঙ্গে আবেদন ফি ৭০০ টাকা থেকে অর্ধেক কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। সেসময় আবেদন ফি ৭০০ টাকা রাখা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১০০ টাকা ফি অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে কিছু সময় পর ফি কমানোর নতুন ঘোষণা দেয় পিএসসি।

৪৭তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডারে ২০১টি পদে নিয়োগ দেওয়া হবে। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এবারের বিসিএস পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৩২ বছর।

এ উদ্যোগ প্রার্থীদের আর্থিক চাপ কমাতে এবং প্রক্রিয়াকে আরও সহজতর করার লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিএসসি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল