
(১ বছর আগে) ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৬:১৯ অপরাহ্ন
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদিনহো ৪৫ বছর বয়সে প্রথমবারের মতো দাদা হতে চলেছেন। তার একমাত্র ছেলে, ১৯ বছর বয়সী জোয়াও মেন্ডেস, প্রেমিকা ২৫ বছর বয়সী জিওভান্নি বুস্কাসিওর সাথে তাদের প্রথম সন্তানের আগমনের খবর জানিয়েছেন।
জিওভান্নি ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে লিখেছেন, “১৬ সপ্তাহ। সামনের দিন গুনছি।” মেন্ডেস সামাজিক মাধ্যমে লিখেছেন, “তোমাকে ভালোবাসি, প্রিয়তমা।”
ফুটবলে বাবার পথ অনুসরণ করা মেন্ডেস ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোয় খেলতেন এবং পরে বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে যোগ দেন। এক মৌসুম পর তিনি লা মাসিয়া ছেড়ে ইংল্যান্ডে চলে যান এবং বর্তমানে বার্নলি ক্লাবে খেলছেন।