banglahour

পুরান ঢাকার ভাড়া বাসায় ব্যবসায়ীর হাত-পা-মুখ বাঁধা লাশ

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ৫:৫৭ অপরাহ্ন

রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার পোস্তা এলাকার ভাড়া বাসা থেকে নজরুল ইসলাম (৫২) নামের এক ব্যবসায়ীর হাত-পা–মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে লাশটি উদ্ধার করা হয়। চকবাজার থানা-পুলিশ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।

নজরুল পোস্তা এলাকার একটি ভবনের পঞ্চম তলায় স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়ায় থাকতেন। পুরান ঢাকার লালবাগের আলী নগর এলাকায় তাঁর ‘নজরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামের একটি কারখানা আছে। তাঁর বাড়ি নরসিংদীর বেলাব উপজেলায়, বাবার নাম শামছুল হক।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল