banglahour

ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন ইইউ মিশন প্রধানসহ ২৮ রাষ্ট্রদূত

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৫:৫৭ অপরাহ্ন

প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত ২৭ দেশ ও ঢাকায় ইইউ মিশন প্রধানসহ ২৮ রাষ্ট্রদূত।আগামী সোমবার এই বৈঠক হবে।

বৃহস্পতিবার বিকালে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বিষয়টি জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আগামী ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে  ইইউর ২৭টি দেশের রাষ্ট্রদূত (২০ জন অনাবাসী রাষ্ট্রদূতসহ) এবং ইইউর রাষ্ট্রদূতসহ মোট ২৮ জন কূটনীতিক সম্মিলিতভাবে বৈঠক করবেন বলে আশা করা যাচ্ছে। ইইউর সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকারপ্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। এ উদ্যোগ বাংলাদেশ ও ইইউর মধ্যে সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে।

এই বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইইউভুক্ত সদস্য রাষ্ট্রগুলো ও ইইউর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র, এলডিসি উত্তরণ-পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তন সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবিলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হতে পারে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল