banglahour

দাম নিয়ন্ত্রণে একসঙ্গে পুরো রমজান মাসের পণ্য না কেনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর

অর্থনীতি |

(৩ বছর আগে) ৪ জানুয়ারি ২০২৩, বুধবার, ২:২১ অপরাহ্ন

ঢাকা: আসন্ন পবিত্র রমজানে দাম নিয়ন্ত্রণ রাখতে  একসঙ্গে পুরো মাসের খাদ্য পণ্য না কেনার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোজা শুরু হওয়ার প্রথম সাতদিন পণ্য কেনায় যে উপচেপড়া ভিড় থাকে, তা দরকার নেই। সবাই ভাবেন একমাসের পণ্য কিনবেন, তারও দরকার নেই।

আজ বুধবার (৪ জানুয়ারী) দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের পঞ্চম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, সব মানুষ যদি একদিনেই মনে করে সব কিনে ফেলবে, তাহলে কীভাবে হবে? সাপ্লাইটা তো ঠিক রাখতে হবে। এটা একটা পজিটিভ মেন্টালিটি। হুট করে বেশি পণ্য কেনার দরকার নেই। এটা সারা মাস ধরেই পাওয়া যাবে। এক মাসের পণ্য কেউ যেন একসঙ্গে না কেনে। তাহলে বাজারে সমস্যা হবে না। আমরা সার্বাত্মক চেষ্টা করছি, যেন রমজান মাসে বাজারে এ সমস্যাটা না হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল