banglahour

সীমান্তে উত্তেজনা প্রতিহত করতে প্রস্তুত বিজিবি: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৯:৫৮ অপরাহ্ন

ঢাকা: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোনো ধরনের উত্তেজনা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বিজিবি সদরদপ্তর পিলখানায় জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সীমান্তে বড় কোনো উত্তেজনা নেই। তবে ভারতের দিক থেকে তাদের জনগণ যদি উত্তেজনা তৈরি করে, বাংলাদেশও তার উপযুক্ত জবাব দেবে। বিএসএফ যদি কোনো পদক্ষেপ নেয়, বিজিবি তা প্রতিহত করতে পুরোপুরি প্রস্তুত। তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তোলেন, “৫ আগস্টের পর ক্যান্টনমেন্টে থাকা ৬২৬ জন ফ্যাসিস্টের সহযোগী কীভাবে সীমান্ত পার হয়ে ভারতে গেল?” তিনি দ্রুত পিলখানা হত্যাকাণ্ড মামলার নিষ্পত্তির দাবি জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আকতার বলেন, “শেখ হাসিনা গণহত্যার আসামি হিসেবেই কেবল বাংলাদেশে আসতে পারবেন।”

অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিশিষ্ট চিন্তক ফরহাদ মাজহারও বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তারা সীমান্তে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির সক্ষমতার ওপর জোর দেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল