banglahour

এবি ব্যাংকের এমডি তারিক আফজালের পদত্যাগ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার, ২:৩৩ অপরাহ্ন

এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আফজাল ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। রোববার (৮ ডিসেম্বর) কানাডা থেকে ই-মেইলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র পাঠান। ব্যাংকটির পরিচালনা পর্ষদ তার পদত্যাগপত্র নিয়ে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জানানো হবে বলে নিশ্চিত করেছে ব্যাংকের একাধিক সূত্র।

ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ছুটি শেষে রোববার তারিক আফজালের অফিসে যোগদানের কথা ছিল। কিন্তু যোগদান না করে শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে তিনি পদত্যাগপত্র পাঠান।

তারিক আফজাল ২০১৮ সালে এবি ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগ দেন। ২০১৯ সালের ৮ জুলাই তিনি প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

২০১৯ সালে এমডি হওয়ার পর তারিক আফজাল রাজনীতিতে সক্রিয় হন এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য পদ লাভ করেন। তার রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে ব্যাংকের অভ্যন্তরীণ অনিয়ম নিয়েও কেন্দ্রীয় ব্যাংক নীরব ছিল বলে অভিযোগ রয়েছে।

চলতি বছরের আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। গত মাসে ১৫ দিনের ছুটি নিয়ে তিনি কানাডা যান। রোববার তার ছুটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তিনি ই-মেইলে পদত্যাগপত্র জমা দেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল