
(১ বছর আগে) ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:২৫ পূর্বাহ্ন
ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রির দুরবস্থা নতুন কিছু নয়। মানহীন সিনেমা এবং দর্শকদের অনীহা নিয়ে যে পরিস্থিতি চলছে, তাতে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ গভীর সংকটে পড়েছে। গেল তিন মাসে মুক্তি পাওয়া ১৩টি সিনেমার পারফরম্যান্স সেই সমস্যাকে আরও প্রকট করে তুলেছে।
অমানুষ হলো মানুষ (৫ আগস্ট) ও জিম্মি (৪ সেপ্টেম্বর):
প্রযোজক-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের এই দুটি সিনেমা দর্শকদের মধ্যে কোনো আগ্রহ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে।
শরতের জবা (১১ অক্টোবর):
কুসুম সিকদারের পরিচালনায় নির্মিত এ সিনেমাটি প্রত্যাশা পূরণে ব্যর্থ।
চরিত্র ও হৈমন্তির ইতিকথা (১৮ অক্টোবর):
নির্মাণশৈলী ও গল্পের দুর্বলতার কারণে প্রেক্ষাগৃহে দর্শক খুঁজে পায়নি।
রং ঢং (৮ নভেম্বর):
আহসান সারোয়ার পরিচালিত সিনেমাটি মুক্তির পরেও দর্শক টানতে পারেনি।
৩৬-২৪-৩৬ (৮ নভেম্বর):
ওটিটি কনটেন্ট হিসেবে নির্মিত হলেও পরবর্তী সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কিন্তু দর্শকদের সাড়া পায়নি।
দরদ (১৫ নভেম্বর):
শাকিব খানের মতো বড় তারকার উপস্থিতি সত্ত্বেও সিনেমাটি দর্শকদের হতাশ করেছে।
ভয়াল (২৯ নভেম্বর):
ইরফান সাজ্জাদ ও আইশা খান অভিনীত এই সিনেমাও দর্শকপ্রিয়তা অর্জনে ব্যর্থ।
নয়া মানুষ ও দুনিয়া (ডিসেম্বর):
মুক্তির পর থেকেই দর্শক টানার ক্ষেত্রে ব্যর্থ।
মানহীন সিনেমার দৌরাত্ম্য বন্ধ না হলে ঢাকাই সিনেমার অবশিষ্ট নামটুকুও হারানোর আশঙ্কা রয়েছে। এ সংকট উত্তরণের জন্য ইন্ডাস্ট্রির সবাইকে একযোগে কাজ করতে হবে।