banglahour

ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১১:০৪ পূর্বাহ্ন

তিন দেশের শাটলারদের অংশগ্রহণে শুরু হয়েছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ চ্যালেঞ্জ। শুক্রবার পল্টনের শহিদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রোজউল মাকসদ জাহেদী।

এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম ও ব্যাডমিন্টন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নাহার ডানা উপস্থিত ছিলেন। এবারের জুনিয়র এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ইন্দোনেশিয়া ও ভারত। নাম প্রত্যাহার করে নিয়েছে মালদ্বীপ।

উদ্বোধনী দিনে পুরুষ এককে বাংলাদেশের সিফাত উল্লাহ স্বদেশি সাদমান সাকিবকে হারিয়েছেন। এছাড়া ভারতের দায়ান সানতোষ বাংলাদেশের আবদুল্লাহ আল সিয়ামকে এবং ইন্দোনেশিয়ার মাহারিশিয়েল গেইন স্বাগতিক আফফান হামজা মাহমুদকে হারিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল