banglahour

নিউইয়র্কের জ্যাকশন হাইটস-এ বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত

বিশ্ব | মাইনুল ইসলামঃ নিউইয়র্ক

(১ বছর আগে) ১৭ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২৭ অপরাহ্ন

দেশের মাটিতে যখন মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে নানা প্রশ্ন তখন প্রবাসী বাঙ্গালীরা শিশুদের নিয়ে আয়োজন করেছেন মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারনে চিত্রাঙ্কন প্রতিযোগীতা। নাটক, কবিতা ও গানের মধ্যদিয়ে মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করলো হাজার হাজার মাইল দুরত্বে থাকা মানুষগুলো। 

মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করে শেকরের সন্ধানে। রবিবার নিউইয়র্কের জ্যাকশন হাইটস-এ বিজয় দিবস উপলক্ষে এমন আয়োজন সংগঠনটির। 

জয় বাংলা শ্লোগানে শুরু হয় স্মৃতিচারণ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা। কবিতা, দেশ্বাত্ববোধক গান, নাচ সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধকে স্মরন করেন সবাই। 

চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজনের শুরুতেই শিশুদের মাঝে রং পেন্সিল ও আর্ট পেপার তুলে দেন আয়োজকরা।  চার থেকে সাত বছরের শিশুদের দেয়া হয় জাতীয় পতাকা ও স্মৃতিসৌধ অঙ্কনের। আর আট থেকে এগারো বছরের শিক্ষার্থীদের রং তুলিতে আকতে দেয়া হয় বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতির। 

এছাড়া বারো থেকে আঠারো বছরের শিক্ষার্থীদের চিত্রাঙ্কনে দেয়া হয় রণাঙ্গনে মুক্তিযুদ্ধকে তুলে ধরতে। 

এদিকে ছড়া ও কবিতা প্রতিযোগীতায় চার থেকে আট বছরের শিক্ষার্থীদের দেয়া হয় বাংলা অথবা ইংরেজিতে ছড়া লিখতে। আর নয় থেকে ষোল বছরের শিক্ষার্থীদের দেয়া মুক্তিযুদ্ধের কবিতা লিখতে। 

এর পর শিরীন বকুল এর পরিচালনায় শিক্ষার্থীদের অনেকে অংশ নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক প্রদর্শনীতে।  

প্রতিযোগীতা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আয়োজকরা। 

অনুষ্ঠানে স্মৃতিচারণে যুক্ত হয় মুক্তিযোদ্ধা সীরু বাঙালি, মুক্তিযোদ্ধা জিয়াউদ্দীন আহমেদ, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ও অনুপ দাশ ড্যান্স একাডেমী। 

শেকড়ের সন্ধানেের এই আয়োজনে সহযোগীতায় থাকেন মুক্তধারা নিউ ইয়র্ক। 

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ নামক ছোট্ট সোনার বাংলাকে যেন ভুলে না যায় সে লক্ষেই এই আয়োজন। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল