banglahour

বাংলাদেশিদের জন্য ই-ভিসা সেবা চালু করছে থাইল্যান্ড

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৭ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৬:৫১ অপরাহ্ন

বাংলাদেশিদের জন্য ভ্রমণ সহজ করতে ই-ভিসা সেবা চালু করছে থাইল্যান্ড। ফলে দেশটিতে ভ্রমণের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে। আগামী বছরের ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা সেবা চালু করা হবে বলে থাই দূতাবাস জানায়।

সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমে জানিয়েছে রয়্যাল থাই অ্যাম্বাসি। রোববার (১৫ ডিসেম্বর) এ বিষয়ে সিদ্ধান্ত নেয় অ্যাম্বাসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সাধারণ নাগরিকরা আগামী ২ জানুয়ারি থেকে ই-ভিসা সেবা পেলেও সরকারি পাসপোর্টধারীদের আগামী ১৯ ডিসেম্বর থেকে এ সুবিধা দেবে দেশটির সরকার।

আবেদনের ১০ দিনের মধ্যে ই-মেইলে এ ভিসা দেওয়া হবে। https://www.thaievisa.go.th ওয়েবসাইটের মাধ্যমে আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নতুন ব্যবস্থার মাধ্যমে আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন। এরপর এটি প্রিন্ট করে থাই ইমিগ্রেশন সেন্টারে উপস্থাপন করতে পারবেন তারা।

আবেদনকারীরা https://www.combank.net.bd/thaievisa ওয়েবসাইটের মাধ্যমে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিতে পারবেন। এরপর দূতাবাসের ফি যাচাইকরণের জন্য প্রণীত সিস্টেম পেমেন্ট ইনফো সামারিতে তার তথ্য দিতে হবে।

ই-ভিসা চালুর ফলে আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ডের ভিসা সেন্টারটি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল