banglahour

টি-টোয়েন্টি সিরিজেই বাজিমাত করল টাইগাররা

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১০:৩৮ পূর্বাহ্ন

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের সুযোগ কেউ দেখছিল না, তবে এবার টি-টোয়েন্টি সিরিজেই বাজিমাত করল টাইগাররা। ক্যারিবীয়দের প্রথম টি-টোয়েন্টিতে হারানোর পর সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে এনেছে লিটন দাসের দল। যার ফলে উইন্ডিজে ঐতিহাসিক এক সিরিজ জিতে নিল বাংলাদেশ।


বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করে বাংলাদেশ। জবাবে ১৮.৩ ওভারে ১০২ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা। ফলে ২৭ রানের জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল