banglahour

বুমরাহর অসাধারণ কীর্তি, অস্ট্রেলিয়ায় টপকালেন কপিল দেবকে

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২:৪৯ অপরাহ্ন

ব্রিসবেন টেস্টে দুর্দান্ত বোলিং করে অনন্য এক মাইলফলক গড়লেন ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করার পর দ্বিতীয় ইনিংসে আরও ৩টি উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি।

অস্ট্রেলিয়ার মাটিতে এতদিন শীর্ষে ছিলেন কিংবদন্তি কপিল দেব, যিনি ১১ টেস্টে নিয়েছিলেন ৫১টি উইকেট। বুমরাহর দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল মাত্র ২টি উইকেট। ব্রিসবেনে ৩ উইকেট তুলে নিয়ে কপিল দেবকে পেছনে ফেললেন তিনি।

এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অনিল কুম্বলে, যিনি ১০ টেস্টে শিকার করেছিলেন ৪৯টি উইকেট।

তবে, বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্ট ম্যাচটি ড্র ঘোষণা করা হয়েছে। ৫ ম্যাচের এই সিরিজ আপাতত ১-১ সমতায় রয়েছে। এর ফলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানো ভারতের জন্য আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

বুমরাহর এই সাফল্য শুধু তার ক্যারিয়ারের জন্যই নয়, ভারতের ক্রিকেট ইতিহাসের জন্যও এক বড় প্রাপ্তি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল