banglahour

বাকৃবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৬ জানুয়ারি

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১০:২৪ পূর্বাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় নবীন বরণ ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ে আগামী ৪ জানুয়ারি কেন্দ্রীয় নবীন বরণ এবং ৬ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে।


বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, আমরা আগামী ৪ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে নবীন বরণ এবং ৫ জানুয়ারি অনুষদভিত্তিক নবীনবরণের আয়োজন করবো। এরপরে ৬ জানুয়ারি থেকে সকল অনুষদে একযোগে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।


জানা যায়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, একাডেমিক কাঠামো, নিয়ম-নীতি এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকেন।


উল্লেখ্য, বাকৃবিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের স্বশরীরে ভর্তি কার্যক্রম ৯-১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এবছর ৬টি অনুষদে এক হাজার ১১৬ শিক্ষার্থীর ভর্তির সুযোগ পেয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল