banglahour

উদ্ধার করা একটি মর্টারশেলের বিস্ফোরণ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১০:৪৯ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাটির নিচ থেকে উদ্ধার করা একটি মর্টারশেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।


রোববার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল মর্টারশেলটির বিস্ফোরণ ঘটায়।

 

কসবা থানার ওসি মো আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, কাপ্টেন নাজমুস সাকিবের নেতৃত্বে মর্টারশেলটির বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার বিজিবি ক্যাম্পের পুকুরপাড় থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় মর্টারশেলটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল