banglahour

বিডিআর হত্যাকাণ্ডে ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন: সভাপতি ফজলুর রহমান

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৬:৩২ অপরাহ্ন

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিজিবি’র সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে।

সোমবার সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সাংবাদিকদের এ তথ্য জানান।

তদন্ত কমিশনে সামরিক বাহিনীর দুইজন কর্মকর্তা, সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা, পুলিশের একজন কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন করে শিক্ষক অন্তর্ভুক্ত থাকবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে প্রধান উপদেষ্টা এই কমিশন গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছেন।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে কমিশন গঠন করা হয়েছে। আশা করছি, কমিশন যথাযথ দায়িত্ব পালন করবে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করবে।”

পিলখানায় বিডিআর বিদ্রোহে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারান। কমিশনের তদন্ত রিপোর্টের ভিত্তিতে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল