banglahour

মেহেন্দিগঞ্জে ইট দিয়ে সাংবাদিকের মুখমণ্ডল থেতলে দিল সন্ত্রাসী

সারাদেশ |

(৩ বছর আগে) ৮ অক্টোবর ২০২২, শনিবার, ৩:২৫ অপরাহ্ন

আহত সাংবাদিক স্বপন হাওলাদার ও হামলাকারী জহিরুল ইসলাম টুলু

নিজস্ব প্রতিবদেক: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ইট দিয়ে সাংবাদিকের মুখমণ্ডল থেতলে দিয়েছে টুলু নামের এক সন্ত্রাসী। আহত সাংবাদিক স্বপন দৈনিক আজকাল ও দিনকাল পত্রিকার মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও স্থানীয় প্রেস ক্লাবের সদস্য। 
শুক্রবার দুপুরে (৭-১০-২২) মেহেন্দিগঞ্জ জেলা পরিষদ মার্কেটের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে জেলা পরিষদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে ছিলেন স্বপন। এ সময় জহিরুল ইসলাম টুলু নামের এক ব্যক্তি ওই দোকানে এসে পূর্ব ঘটনার জেরে স্বপনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তর্কাতর্কির এক পর্যায়ে জহিরুল ইসলাম টুলু ইট দিয়ে সাংবাদিক স্বপনের মুখমণ্ডলে আঘাত করে। এতে স্বপন গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত সাংবাদিক স্বপন হাওলাদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
স্থানীয় সাংবাদিকরা জানান, হামলাকারী জহিরুল ইসলাম টুলু উপজেলার খেজুরতলী বাজারের সুফিয়ার রহমান সিকদারের ছেলে। তার বিরুদ্ধে থানায় এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের একাধিক অভিযোগ রয়েছে।  

হামলার বিষয়ে জহিরুল ইসলাম টুলু বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এখন আপনারা আমার যা বিচার করবেন, আমি তা মেনে নেব।
মেহিন্দগঞ্জ থানার পরিদর্শক মো: শফিকুল ইসলাম জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল