banglahour

হবিগঞ্জে প্রবাসীকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, নিহত ৫

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৭ জানুয়ারি ২০২৩, শনিবার, ১:৩৮ অপরাহ্ন

হবিগঞ্জ:  মালয়েশিয়া প্রবাসীকে নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছে আহত হয়েছে আরো ৩ জন। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুরে। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মালয়েশিয়া প্রবাসী সালাম মিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনতে শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে মাইক্রোবাসযোগে ঢাকায় যান তার পরিবারের সদস্যরা। একই দিন রাতে ঢাকা থেকে ফেরার পথে ঘন কুয়াশার মধ্যে উপজেলার সাহাপুর নতুনবাজার এলাকায় তাদের মাইক্রোবাসটি পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পরে আরও একটি ট্রাক দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা শিশু ও চালকসহ পাঁচজন মারা যান।

নিহতরা হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শুকনাদি গ্রামের প্রবাসী সালাম মিয়া (৩৫), সিহাব মিয়া (১২), সাফিয়া বেগম (২০), সাফিয়ার শিশুকন্যা হাবিবা জান্নাত (১) এবং একই উপজেলার দশভাগ গ্রামের মাইক্রোবাস চালক সাতির আলী (৩৫)।

তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ ঘটনা নিশ্চিত করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল