banglahour

গামছা বাঁধা অবস্থায় মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১১:২০ পূর্বাহ্ন

মাদারীপুরের রাজৈরে বসতঘর থেকে মুখে গামছা বাঁধা অবস্থায় তিশা আক্তার (১১) নামে এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের লোকের দাবি, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজৈর উপজেলার টেকেরহাট সংলগ্ন স্লুইসগেট নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিশা একই গ্রামের ভ্যানচালক মিলন শেখের মেয়ে। সে নয়াকান্দি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে তিশাকে একা ঘরে রেখে তার ছোট বোনকে নিয়ে রাস্তায় যায় তার মা শাহিনুর বেগম। পরে সন্ধ্যায় ঘরে ঢোকার সময় কিছু জিনিসপত্র এলোমেলো দেখতে পান তিনি। 

এসময় তিশাকে ডাক দিলে কোনো সাড়াশব্দ না পাওয়ায় ঘরে প্রবেশ করে তাকে শোকেসের পাশে মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় শাহিনুরের চিৎকারে আশপাশের লোক ছুটে এসে তিশাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সম্পা রায় তাকে মৃত ঘোষণা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল