banglahour

মির্জা ফখরুল: "দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না"

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৩:১০ অপরাহ্ন

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "দিনের পর দিন আমরা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না।" শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাগপার আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তবে এর জন্য নির্বাচন বন্ধ থাকতে পারে না। তিনি আরও বলেন, "দেশে যে অস্থিরতা চলছে, তা অনেকটাই কমে যাবে যদি একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকে।"

বিএনপির মহাসচিব দাবি করেন, "দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই ফ্যাসিবাদ কায়েম করেছে। গুম, খুন, ও বিনা বিচারে হত্যা এসবই তাদের আমলে ঘটেছে।"

তিনি আরও উল্লেখ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার ফলে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তবে বর্তমান সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না। "জনগণের সমস্যা খুঁজে বের না করে অনেকে রাজনীতিবিদদের দোষারোপ করছে," বলেন তিনি।

বিএনপির পক্ষ থেকে বর্তমান সরকারের প্রতি সমর্থন থাকার কথা জানিয়ে তিনি বলেন, "বর্তমান সরকার সফল হোক, এটাই বিএনপির প্রত্যাশা।"

সভায় আরও আলোচনা হয় দেশের চলমান সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল