banglahour

বিপিএল নিয়ে ব্যস্ত তামিম, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবনা নেই

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৯ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৮:৫২ অপরাহ্ন

আগামীকাল শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটাররা ব্যস্ত তাদের প্রস্তুতিতে। তবে এ সময়ও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

দিনকয়েক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, ওয়ানডে ফরম্যাট থেকে অবসর না নেওয়ায় সাকিব আল হাসান ও তামিম ইকবাল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচিত হবেন। তবে বিপিএল শুরুর আগের দিন ফরচুন বরিশাল দলের অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসে তামিম ইকবাল জানিয়েছেন, জাতীয় দল নিয়ে এখন তিনি কোনো ভাবনায় নেই।

তামিম সাফ ভাষায় বলেছেন, "এই মুহূর্তে আমি শুধু বিপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফি বা জাতীয় দল নিয়ে কোনো আলোচনা হয়নি। ক্রিকেট বোর্ডের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি এবং আমি নিজেও এই বিষয়ে কারও সঙ্গে কোনো কথা বলিনি।"

জাতীয় দল থেকে দূরে থাকার কারণ প্রসঙ্গে তামিম বলেন, "আমি এখন কেবল বিপিএল নিয়ে চিন্তা করছি। জাতীয় দল নিয়ে আমার এখন কোনো পরিকল্পনা নেই।"

উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জাতীয় দলের হয়ে খেলতে দেখা গেছে তামিমকে। এরপর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি এই ওপেনার।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল