
(১ বছর আগে) ৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৬:৪৯ অপরাহ্ন
চট্টগ্রামের আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস ব্যবস্থার মাধ্যমে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে সার কারখানাটি বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কারখানার ইনসুলেশনের পাইপ লাইনে আগুনের এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় কারখানার উৎপাদন তিন ঘণ্টা বন্ধ ছিল বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, দুপুর ১টার দিকে কারখানার ইনসুলেশনের পাইপ লাইনে আগুন ধরে যায়। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। আগুনের কারণে কারখানার উৎপাদন ৩ ঘণ্টা বন্ধ থাকলেও পরে কার্যক্রম স্বাভাবিক হয়। তবে আগুনে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।