banglahour

জাতীয় নির্বাচন নিয়ে বদ্ধপরিকর নির্বাচন কমিশন: সিইসি নাসির উদ্দিন

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১:৪৮ অপরাহ্ন

কুমিল্লা: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণে কমিশন কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। সভায় ভোটার তালিকা হালনাগাদের প্রস্তুতি ও জাতীয় নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা হয়।

এর আগে সকালে সাড়ে ৯টায় সিইসি কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান। সভা শেষে দুপুর আড়াইটা থেকে ঐতিহাসিক ময়নামতি শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করেন তিনি।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান জানান, সিইসি বুধবার ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা ত্যাগ করবেন।

নির্বাচন কমিশনের এ কার্যক্রম জাতীয় নির্বাচনকে সামনে রেখে গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রস্তুত ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল