banglahour

সচিবালয়ে অগ্নিকাণ্ড: বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে সূত্রপাত, নাশকতার প্রমাণ মেলেনি

সচিবালয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৭:০১ অপরাহ্ন

ঢাকা, মঙ্গলবার: সচিবালয়ে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির অন্যতম সদস্য এবং বুয়েটের অধ্যাপক ড. মাকসুদ হেলালী এ তথ্য প্রকাশ করেন।

ড. মাকসুদ জানান, "অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে দাখিল করেছে। এতে বৈদ্যুতিক লুজ কানেকশনকে অগ্নিকাণ্ডের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি।"

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে প্রাথমিক প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞ দলের কাছ থেকে প্রতিবেদন সম্পর্কিত খুঁটিনাটি বিষয়ে জেনে নেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ভবিষ্যৎ প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে চূড়ান্ত প্রতিবেদনে বিস্তারিত সুপারিশ করা হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির সদস্যরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল