banglahour

নতুন বছরে নাইটহুড পাচ্ছেন গ্যারেথ সাউথগেট

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৯:৪৫ অপরাহ্ন

লন্ডন, ৩১ ডিসেম্বর ২০২৪: ইংল্যান্ড ফুটবল দলের সাবেক প্রধান কোচ গ্যারেথ সাউথগেট নতুন বছরে নাইটহুড উপাধি পাচ্ছেন। ইংল্যান্ডের ফুটবলের ইতিহাসে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য এই সম্মান প্রদান করা হচ্ছে তাকে।

সাউথগেট গত জুলাইয়ে ইউরোর ফাইনাল থেকে ইংল্যান্ডের বিদায়ের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান। তবে, তার অধীনে ইংল্যান্ড দুইবার ইউরো ফাইনাল এবং একবার বিশ্বকাপ সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। যদিও তিনি কোনো ট্রফি জেতাতে পারেননি, তবে সাম্প্রতিক সময়ে তাকে ইংল্যান্ডের অন্যতম সফল কোচ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইংল্যান্ডের চতুর্থ কোচ হিসেবে নাইটহুড উপাধি পেলেন সাউথগেট। এর ফলে তার নামের শুরুতে সম্মানসূচক ‘স্যার’ বসবে। এর আগে স্যার ওয়াল্টার, স্যার আলফ রামসে ও স্যার ববি রবসন এই উপাধি পেয়েছিলেন।

গ্যারেথ সাউথগেটের প্রশংসা করে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ডেবি হেউইট বলেছেন, “ইংল্যান্ড ফুটবলের সেরাটা তিনি তুলে ধরেছেন। ভক্তদেরও যে কোনো সময়ের চেয়ে দলের কাছাকাছি আনতে পেরেছিলেন। নিজের বিশ্বাসের ওপর আস্থা রেখে ইংল্যান্ডের খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পেরেছেন। পাশাপাশি ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করার যে গর্ব সেটা ভাগাভাগি করেছেন তিনি।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল