
(১ বছর আগে) ১ জানুয়ারি ২০২৫, বুধবার, ৩:৩৭ অপরাহ্ন
ঢাকা, ১ জানুয়ারি ২০২৫: রাজধানীর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর নিউ পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং পরে তাকে লালবাগ থানায় সোপর্দ করা হয়।
লালবাগ থানার ওসি ক্যশৈনু জানান, গত ২৩ ডিসেম্বর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির সময় সেনাবাহিনী পাঁচজনকে হাতেনাতে আটক করেছিল। ওই ঘটনার তদন্তে আমিনুল ইসলাম আমিনের নাম উঠে আসে। এরপর সেনাবাহিনীর তৎপরতায় তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
এদিকে, স্থানীয় বাসিন্দারা আমিনুল ইসলামের গ্রেফতারের খবর শুনে স্বস্তি প্রকাশ করেছেন এবং চাঁদাবাজি বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।