banglahour

আলোচনার আগে চাহিদাপত্র চূড়ান্ত করবেন ইমরান খান

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১১:৫৭ পূর্বাহ্ন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান আসন্ন আলোচনার আগে দলের চাহিদাপত্রের ‘চূড়ান্ত রূপ’ দেবেন। বিষয়টি নিশ্চিত করেছে অভ্যন্তরীণ সূত্র। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

সূত্র জানায়, পিটিআইয়ের আলোচনা কমিটি শনিবার বা সোমবার ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করে চাহিদাপত্র চূড়ান্ত করার পরিকল্পনা করছে। তবে দলীয় সূত্র থেকে জানা গেছে, চাহিদাপত্রে পিটিআই বিচার বিভাগীয় কমিশন গঠনের কোনো দাবি অন্তর্ভুক্ত করেনি।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী আলোচনার জন্য লিখিত আকারে দাবি জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আলোচনার প্রক্রিয়া আরও স্পষ্ট করতে এবং প্রস্তাবগুলো আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে দলটি প্রস্তুতি নিচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পিটিআইয়ের আলোচনা কমিটি কাঠামোগত দৃষ্টিভঙ্গি বজায় রেখে সংলাপের মাধ্যমে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমস্যাগুলোর সমাধানে কাজ করছে।

এদিকে পিটিআই নেতারা জানিয়েছেন, সরকারের সঙ্গে চলমান আলোচনায় নিজের মুক্তির জন্য কোনো অনুরোধ করবেন না কারাবন্দি ইমরান খান। জনগণের স্বার্থে কারাভোগ করতে এবং ত্যাগ স্বীকারে ইমরান খান প্রস্তুত বলে দলটি দাবি করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল