banglahour

লন্ডন নিবাসী শিল্পপতির সঙ্গে প্রেমের গুঞ্জনায় কৃতি শ্যানন

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১২:০০ অপরাহ্ন

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ও লন্ডন নিবাসী শিল্পপতি কবীর বাহিয়ার মধ্যকার সম্পর্ক নিয়ে বলিপাড়ায় চলছে তুমুল আলোচনা। গত বছর কবীরের সঙ্গে গ্রিসে ছুটি কাটানোর পর থেকেই এ গুঞ্জন শুরু হয়। এরপর কখনো রেস্তোরাঁয় একান্তে সময় কাটানো, আবার কখনো ধূমপানের মুহূর্তে তাদের একসঙ্গে দেখা গেছে।

সম্প্রতি বড়দিন উদযাপনে কৃতির সঙ্গেই ছিলেন তার প্রেমিক কবীর বাহিয়া। যদিও এ সম্পর্ক নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি কৃতি। তবে তার চালচলনে প্রেমের আবহ স্পষ্ট বলে মনে করছেন ভক্ত ও সমালোচকরা।

কৃতির প্রেমের দর্শন
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমের বিষয়ে নিজের দর্শন শেয়ার করেন কৃতি শ্যানন। তিনি বলেন, "ছোট ছোট বিষয়ের মধ্য দিয়েই প্রকৃত প্রেম প্রকাশ করা যায়। সঙ্গীর প্রতি ভালোবাসা দেখানোর জন্য বড় কিছু করার প্রয়োজন নেই। একটি উষ্ণ আলিঙ্গন কিংবা সকালে শুভেচ্ছা জানানোই অনেক কিছু বলে দেয়।"

কৃতি আরও বলেন, "সঙ্গীর কাছ থেকে ভালোবাসা ও মনোযোগ পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছোট ছোট বিষয় মনে রাখা এবং গুরুত্ব দেওয়া সম্পর্ককে আরও দৃঢ় করে। সঙ্গীর কাছে ফেরা অনেকটা ঘরে ফেরার মতো।"

পরিবার না সঙ্গী?
পরিবার ও সঙ্গীর মধ্যে সংযোগ নিয়ে কৃতি বলেন, "আমরা আসলে একজন ভালো সঙ্গী খুঁজি, যিনি আমাদের পরিবার হয়ে উঠতে পারেন। পরিবার ঈশ্বর নির্ধারণ করেন, কিন্তু সঙ্গী আমাদের সিদ্ধান্ত।"

কৃতির সাম্প্রতিক কাজ
কৃতি শ্যাননকে সম্প্রতি দেখা গেছে ‘দো পত্তি’ ছবিতে, যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তার এই ভূমিকা দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে।

কবীর বাহিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে যদিও এখনো ধোঁয়াশা, তবে কৃতির ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল থেমে নেই।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল