banglahour

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন সভাপতি মো. আসাদুল ইসলাম

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১২:০৪ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আসাদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় শাখা ছাত্রশিবিরের সদস্যদের প্রত্যক্ষ ভোটে মো. আসাদুল ইসলাম সভাপতি নির্বাচিত হন। একই সঙ্গে সদস্যদের পরামর্শে রিয়াজুল ইসলাম এবং মো. আব্দুল আলিম আরিফ যথাক্রমে সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন।

রিয়াজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং আব্দুল আলিম আরিফ ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী।

শাখা ছাত্রশিবিরের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন নেতৃত্বের অধীনে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল