banglahour

মানুষকে স্বাবলম্বী করতে আবাম ফাউন্ডেশনের উদ্যোগ

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৪ জানুয়ারি ২০২৫, শনিবার, ১২:৩৪ অপরাহ্ন

কক্সবাজার: আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে কুতুবদিয়ায় এতিম ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র, স্বাবলম্বী উপকরন বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত স্বাবলম্বী প্রজেক্টের আওতায় একজন বৃদ্ধকে নতুন রিক্সা উপহার, ধূরুং-এ পু্ড়ে যাওয়া ৭টি পরিবারকে ১৪বান টিন ও শীতবস্ত্র, কৈয়ারবিল ৩নং ওয়ার্ডস্থ কেরানী জামে মসজিদে টিউবওয়েল স্থাপনসহ ১০টি এতিমখানায় ৫ শতাধিক এতিমদের জন্য দুপুরের খাবার বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি সায়েদুল আলম মামুন, সাধারণ সম্পাদক রাশেদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মহিম মিজানসহ কুতুবদিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল