
(১ বছর আগে) ৪ জানুয়ারি ২০২৫, শনিবার, ১২:৪৭ অপরাহ্ন
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ শুক্রবার রাতে দেশটির দুই রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৩৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। সেলাঙ্গর রাজ্যের আমপাং এলাকায় একটি শপিং সেন্টারে পরিচালিত বিশেষ অভিযানে ৯২ জনকে আটক করা হয়।
অভিযানটি পরিচালিত হয় রাতভর "অপ কুটিপ" নামে একটি সমন্বিত অভিযানের অংশ হিসেবে। এ সময় বিভিন্ন দেশের অভিবাসীদের বৈধ নথিপত্র পরীক্ষা করা হয়।
একই দিনে জোহর রাজ্যে আরও একটি অভিযানে ৪৬ জন অভিবাসীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশের অভিবাসীরাও রয়েছেন।
অভিবাসন বিভাগ জানায়, আটককৃতদের মধ্যে অনেকের বৈধ নথিপত্রের মেয়াদ শেষ হয়ে গেছে অথবা তাদের কাছে কোনো বৈধ নথি ছিল না। এসব অভিবাসীকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।