banglahour

সাদপন্থিদের নেতা শফিউল্লাহ গ্রেপ্তার

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ জানুয়ারি ২০২৫, রবিবার, ১০:১৮ পূর্বাহ্ন

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে দুপক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারী শীর্ষ আরেক নেতা শফিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. শফিউল্ল্যাহ (৪৬) শরিয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী তালুকদার বাড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢাকার মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থিদের নেতা।


তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শফিউল্লাহ আমাদের মামলার ৯ নম্বর আসামি। তাকে গ্রেপ্তার করে শরিয়তপুর থেকে টঙ্গী আনা হচ্ছে।


টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, আসামি শফিল্লাহকে শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে শনিবার রাত সোয়া ৯টায় গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল