banglahour

আনসার বাহিনীকে ভিন্নরূপে দেখা যাবে আগামী নির্বাচনে: মহাপরিচালক

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ জানুয়ারি ২০২৫, রবিবার, ১:৩০ অপরাহ্ন

গাজীপুর: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচনে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে আনসার বাহিনীকে ভিন্নরূপে দেখা যাবে।

রোববার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি অ্যাকাডেমিতে ৪৯তম ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরে বাহিনীর সদস্যদের নিয়ে একটি র‍্যালির নেতৃত্ব দেন।

অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, “একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। নতুন সিলেবাস ও প্রশিক্ষণ নীতিমালার মাধ্যমে সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীকে নিজেদের উদ্যোগের সফলতা নিশ্চিত করতে হবে। বাহিনীর সব স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, অ্যাকাডেমির কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে মহাপরিচালক সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং সমাবেশের সফলতা কামনা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল