banglahour

নেত্রকোনার গোপালপুর সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযান: ৯৬৩ বোতল ফেনসিডিলসহ ট্রাক জব্দ

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ জানুয়ারি ২০২৫, রবিবার, ৫:১৯ অপরাহ্ন

নেত্রকোনা: নেত্রকোনার গোপালপুর সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১ বিজিবি’র একটি দল ৯৬৩ বোতল ফেনসিডিলসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে।

রোববার দুপুরে ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) এক প্রেস ব্রিফিংয়ে জানান, দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় বিওপি ক্যাম্পের একটি টহল দল সকালে সীমান্তে টহলকালে একটি দ্রুতগামী মিনি ট্রাককে সন্দেহ করে।

বিজিবির সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে চোরাকারবারিরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ৯৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জব্দকৃত ফেনসিডিলসহ মিনি ট্রাকটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল