banglahour

লন্ডন যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১২:৫২ অপরাহ্ন

উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাত ১০টায় কাতারের আমিরের দেওয়া একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ত্যাগ করবেন। সফরসঙ্গী হিসেবে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার মেডিকেল বোর্ডের সদস্যরা, দলীয় নেতৃবৃন্দ, ব্যক্তিগত কর্মকর্তাসহ ১৫ জনেরও বেশি লোক।

সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের মধ্যে থাকবেন ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. মো. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুর উদ্দিন আহমদ এবং ডা. মোহাম্মদ আল মামুন।

দলীয় সূত্রে জানা গেছে, তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

এছাড়া তার ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান, প্রটোকল অফিসার এসএম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদারও সফরসঙ্গী থাকবেন।

ডা. জাহিদ আরও জানান, এয়ার অ্যাম্বুলেন্সে থাকা চারজন বিশেষ চিকিৎসক পুরো ভ্রমণজুড়ে খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধান করবেন। কাতারে যাত্রাবিরতির পর তিনি লন্ডনে পৌঁছাবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল