
(১ বছর আগে) ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৪:০৭ অপরাহ্ন
ঢাকা: ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘রিমেম্বারিং মনসুন রেভ্যুলুশন’ কর্মসূচির আওতায় আটটি বিভাগে আটটি মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণের জন্য আটজন পরিচালককে নির্বাচন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রকল্পের জন্য নির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করেন সার্চ কমিটির সদস্য সুমন রহমান।
নির্বাচিত পরিচালকরা হলেন:
সুমন রহমান জানান, এই উদ্যোগের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে ঢাকার ও ঢাকার বাইরের আগ্রহী তরুণদের সংযোগ তৈরি করা এবং তাদের কর্মদক্ষতা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া। এ ছাড়া প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা ব্যবহার করে চলচ্চিত্র নির্মাণে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।
তিনি বলেন, নির্বাচিত পরিচালকরা আটটি বিভাগীয় শহরে কর্মশালা পরিচালনা করবেন। কর্মশালায় প্রশিক্ষিত জনবল নিয়ে তারা আটটি চলচ্চিত্র তৈরি করবেন।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, "পরিচালকদের স্বাধীনতা দেওয়া হয়েছে, যেন তারা নিজেদের সৃজনশীলতা ও দক্ষতার সর্বোচ্চ প্রয়োগ করতে পারেন। আমরা চাই এই চলচ্চিত্রগুলো আগামী দিনের সিনেমার পথ দেখাবে এবং এনগেইজিং হবে।"
তিনি আরও জানান, সরকার এই চলচ্চিত্র নির্মাণ প্রকল্পের সম্পূর্ণ আর্থিক সহযোগিতা দেবে। বাজেট নির্ধারণ করবেন পরিচালক ও সার্চ কমিটি।
আগামী জুনের মধ্যে চলচ্চিত্র নির্মাণ কাজ শেষ করতে হবে। প্রতিটি বিভাগে কর্মশালার জন্য আবেদনপত্র গ্রহণে একটি গুগল ফর্ম চালু করা হবে। আবেদনকারীদের নির্বাচন করবেন সংশ্লিষ্ট বিভাগের পরিচালক।
এই প্রকল্পের মাধ্যমে শিল্পের অন্যতম শাখা হিসেবে চলচ্চিত্র নির্মাণের প্রসার ঘটানোর পাশাপাশি তারুণ্যের সৃজনশীল শক্তিকে কাজে লাগানো হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।