
(১ বছর আগে) ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৭:১৬ অপরাহ্ন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়রা জড়ো হন এবং পুলিশকে খবর দেন। পুলিশ দুর্ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে এবং নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।