banglahour

প্রবাসীদের পাসপোর্ট হয়রানির অবসানে পদক্ষেপ সরকারের

প্রবাস | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ জানুয়ারি ২০২৫, বুধবার, ১০:৪৯ পূর্বাহ্ন

দীর্ঘদিন ধরে প্রবাসীদের পাসপোর্ট নিয়ে হয়রানির অবসান ঘটাতে পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এসএমএসের মাধ্যমে তথ্য পেয়ে যাবেন।পাসপোর্ট সংগ্রহের জন্য আর দূতাবাসে ভিড় করতে হবে না।  ফলে হয়রানি কিছুটা লাঘব হবে।

মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। 

তিনি বলেন, প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে শুরু থেকেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। নতুন এই উদ্যোগ প্রবাসীদের হয়রানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আবুল কালাম আরও জানান, বিভিন্ন দেশের প্রবাসীদের ১ লাখ ৯৭ হাজার এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) আবেদন পেন্ডিং অবস্থায় ছিল। গত তিন সপ্তাহে এর মধ্যে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে এবং খুব শিগগিরই এগুলো সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে। আশা করা হচ্ছে, আগামী এক মাসের মধ্যেই প্রবাসীরা তাদের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।

সরকার প্রবাসীদের ই-পাসপোর্ট প্রদানের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ই-পাসপোর্ট চালু হলে প্রবাসীদের আর পাসপোর্টসংক্রান্ত সমস্যায় পড়তে হবে না।

এর আগে ১১ ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানান, সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর অন্যান্য দেশের প্রবাসীদের ডিমান্ড অনুযায়ী পর্যায়ক্রমে এই সমস্যার সমাধান করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল