banglahour

বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ জানুয়ারি ২০২৫, বুধবার, ৮:০৬ অপরাহ্ন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে পারেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৮ জানুয়ারি) সকালে নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে এ ঘটনা ঘটে।


নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে আসলে তাদের কাজ বন্ধ করে দেয় বিজিবি।

 

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নওগাঁর বস্তাবর এলাকায় প্রায় ৬শ গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই। এদিন সকালে হঠাৎ বিএসএফ এর একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দিতে আসে। আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে ফসল চাষ ব্যতীত স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া দিতে পারবে না। এটি দুই দেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙে কাঁটাতারের বেড়া দিতে আসে। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় কাজ না করেই ফিরে যায় তারা।

তিনি আরও জানান, এ বিষয়ে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠক ফলপ্রসূ না হলে উচ্চ পর্যায়ে বৈঠক করা হবে। সীমান্তের এমন পরিস্থিতিতে বিজিবি সবসময় সতর্ক আছে বলেও জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল