banglahour

৪.৫ ডিগ্রি নেমেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১১:০৩ পূর্বাহ্ন

মাত্র একদিনের ব্যবধানে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। কুয়াশার সঙ্গে নেমে এসেছে কনকনে শীত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। আগের দিন একই সময়ে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঠান্ডা হাওয়ার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কম বের হচ্ছেন মানুষ। বেশি বিড়ম্বনায় পড়েছেন খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষগুলো। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে অনেকে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শৈত্যপ্রবাহের প্রভাব দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলাতেও পড়ছে। কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে দেরিতে। সবশেষ বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল