banglahour

মালয়েশিয়ায় ৪২ বাংলাদেশিসহ ৬৫ অবৈধ অভিবাসী আটক

প্রবাস | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৬:৪৫ অপরাহ্ন

মালয়েশিয়ায় সবজি বাগানে অভিযান চালিয়ে ৪২ বাংলাদেশিসহ ৬৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। স্থানীয়দের অভিযোগে ৯ জানুয়ারি স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের হালিয়া মুদা স্ট্রিট, কাম্পুং জোহান সেটিয়া, তেলোক পাংলিমা গারাং এলাকায়  অবৈধ অভিবাসীদের দ্বারা অবৈধভাবে চাষ করা পাঁচ হেক্টর জমির একটি সবজি বাগানে অভিযান চালানো হয়।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, বাগানটি বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের দ্বারা পরিচালিত হতো। নির্মাণ খাতের মেয়াদোত্তীর্ণ অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাশের (পিএলকেএস) আড়ালে তারা কাজ করে আসছিল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল