banglahour

কুমিল্লায় অস্ত্রসহ এক ছাত্রদল কর্মী গ্রেফতার

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৬:৫০ অপরাহ্ন

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আসিফ ইকবাল (২৫) নামে এক ছাত্রদল কর্মী গ্রেফতার হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি দেশীয় শটগান উদ্ধার করা হয়।

আসিফ ইকবাল গুণবতী ইউনিয়ন ছাত্রদলের কর্মী। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে চৌদ্দগ্রাম উপজেলায় নিয়োজিত ২৩ বীরের সেনা সদস্যরা গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামের ছাত্রদল কর্মী মো. আসিফ ইকবালের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাকে আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী বিছানার নিচে লুকানো একটি দেশীয় তৈরি শটগান উদ্ধার করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল